Thursday, February 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

December 20, 2025
in জাতীয়
শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘গন্ধসূত্র’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। নাট্যদল ‘অবলোকন’ নাটকটি মঞ্চে আনে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এই নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনীর জন্য মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় আর প্রদর্শনী করা হয়নি।

জানতে চাইলে ‘গন্ধসূত্র’ নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।’

শুক্রবার সকালে অবলোকনের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ‘অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের অরাজক পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসুত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, ‘অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

‘রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী আজ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এবং ভাঙচুর করা হয় ছায়ানটে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

Previous Post

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Next Post

ওসমান হাদির জানাজা আজ

Related Posts

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি
জাতীয়

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
জাতীয়

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

Next Post
ওসমান হাদির জানাজা আজ

ওসমান হাদির জানাজা আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন জামায়াত আমির

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার