Friday, February 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাবেক আইজিপি মামুনকে ৪৩ দিনের রিমান্ড

October 8, 2024
in আইন ও অপরাধ
সাবেক আইজিপি মামুনকে ৪৩ দিনের রিমান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আট হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে ৪৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে এই আটজন নিহত হয়েছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর চানখাঁরপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর বাইরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

যাত্রাবাড়ী থানায় নিহত ইমন হোসেন গাজীর হত্যা মামলায় তার আরও সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য একজন নিহত ইরফান ভূঁইয়ার হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। আরেকজন মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়াও ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় পাঁচ দিনের রিমান্ড, রফিকুল ইসলাম নিহতের ঘটনায় চার দিনের রিমান্ড, মাহমুদুল হাসান জয়ের নিহতের ঘটনায় পাঁচদিনের রিমান্ড, নিউমার্কেট থানার হত্যা মামলায় আব্দুল্লাহ আল-মামুনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মোট আট হত্যা কাণ্ডের ঘটনায় তাকে ৪৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

গত ৬ আগস্ট দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ মামুনকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পী।

প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।

Previous Post

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

Next Post

পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ

Related Posts

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
আইন ও অপরাধ

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

Next Post
পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ

পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার