Sunday, March 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে’

March 27, 2026
in রাজনীতি
‘স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। অনেকে সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করতে চেয়েছিলেন, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।

Previous Post

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী

Next Post

একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী  

Related Posts

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
রাজনীতি

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
রাজনীতি

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই
রাজনীতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই

Next Post
একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী  

একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী  

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার