Sunday, February 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘স্বৈরাচারের সঙ্গে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ চক্র থেকে সজাগ থাকুন’

January 31, 2026
in রাজনীতি
‘স্বৈরাচারের সঙ্গে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ চক্র থেকে সজাগ থাকুন’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জ প্রতিনিধি
বিগত ১৬ বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দীর্ঘ সময় স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তারেক রহমান বলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে ‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা রাজপথে দেখি নাই। তারা তলে তলে তাদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ আগস্ট পালিয়ে গিয়েছে। এই চক্রটি যেন আমাদের ভাই-বোনদের আত্মত্যাগের অধিকার স্তব্ধ করতে না পারে, সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে।

বক্তব্যের শুরুতেই তিনি ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম-খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে- এখন সময় দেশ গড়ার। ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে।

জনসভায় তারেক রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। এ ছাড়াও সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়তে চাই। আসুন সবাই মিলে শপথ নিই: করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

বিকেল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আসা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

Previous Post

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

Next Post

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

Related Posts

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত
রাজনীতি

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
রাজনীতি

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
রাজনীতি

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

Next Post
নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
থাইরয়েডের সমস্যায় শরীর যেসব সংকেত দেয়

থাইরয়েডের সমস্যায় শরীর যেসব সংকেত দেয়

ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা

ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা

শবে বরাতে অতিথি আপ্যায়নে রাখুন ছোলার ডালের হালুয়া

শবে বরাতে অতিথি আপ্যায়নে রাখুন ছোলার ডালের হালুয়া

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার