Wednesday, March 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

December 8, 2025
in জাতীয়
৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৮১টি স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে। এগুলোর নিবন্ধনের মেয়াদ থাকবে পাঁচ বছর।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।এবার পর্যবেক্ষক হতে আগ্রহী তিন শতাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। এরমধ্যে ৮১টি চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংলাপও করেছে ইসি।

ইসির কর্মকর্তারা বলেন, ৬ নভেম্বর ৬৬টিকে এবং দ্বিতীয় ধাপে ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে ৪ ডিসেম্বর নিবন্ধন দেওয়া হয়। ২০৩০ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠান জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক দিতে পারবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট একই দিনে হবে। গণভোট পর্যবেক্ষণেরও সুযোগ থাকবে এবার। দুই ভোটের তফসিল চলতি সপ্তাহের শেষে ঘোষণা করার কথা রয়েছে।

তফসিলের অপেক্ষার মধ্যে নির্বাচন পরিচালনার ম্যানুয়াল এখনও ছাপার কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

সোমবার ইসির সচিব আখতার আহমেদ বলেন, “আরপিওর সবশেষ সংশোধন, নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী- এ তিনটি জিনিস আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে আসেনি। এজন্য নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ছাপানো হয়নি। তিনটা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে।”

তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সেই সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট আয়োজন দেখেছেন।

Previous Post

ঐক্যবদ্ধ না হতে পারলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান

Next Post

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

Related Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে
জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

Next Post
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আইএফআইসি ব্যাংকে চাকরি

আইএফআইসি ব্যাংকে চাকরি

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান

ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার