Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

December 11, 2024
in অন্যান্য
তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেড় কোটি টাকার বেশি স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে গানবাংলা টেলিভিশনের সংযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এতে গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবার তাগিদ দেয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন) এর সম্প্রচার বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া আছে বলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি। দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায় সংযোগ চালু করে দেব।

এক প্রশ্নের জবাবে শাহ আহমেদুল কবির বলেন, কৌশিক হোসেন তাপস সাহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান- তাদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তারা রিচেবলও না। তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেব যোগাযোগ রাখেন। তার সঙ্গে গতকালও আমাদের কথা হয়েছে। তাকে আমরা বলেছি, এত টাকা বকেয়া, আমরা তো এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: সাখাওয়াত

Next Post

ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির

Related Posts

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
অন্যান্য

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি
অন্যান্য

লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির

ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 December 2024

তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার