Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

December 20, 2024
in অর্থ-বাণিজ্য
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান থেকে চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে দুবাই-করাচি-চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিতীয় ট্রিপে দ্বিগুণের বেশি কনটেইনার এসেছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাহাজটি বাংলাদেশ জলসীমায় পৌঁছে। তবে জাহাজটি কনটেইনার খালাস আর খালি কনটেইনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে আসবে ২২ ডিসেম্বর বিকেলে।

এখানে কাজ শেষ করতে দুদিন সময় লাগবে। যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ টিইইউ’স এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি চালু করেছে। রিজেনসি লাইনস লিমিটেড জাহাজটির বাংলাদেশের লোকাল এজেন্ট।

জানা যায়, এবারের ট্রিপে ৭৮০ বক্সে ৮২৫ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ হিসেবে) কনটেইনার এসেছে চট্টগ্রাম বন্দরে নামানোর জন্য। এর মধ্যে দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে ১০৫ বক্সে ১২৬ টিইইউ’স এবং পাকিস্তানের করাচি থেকে তোলা হয়েছে ৬৭৮ বক্সে ৬৯৯ টিইইউ’স কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে- চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতো, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, ড্রাই ফিশ (শুঁটকি), ইউপিএস, আলু, রেডিয়েটর কোর ইত্যাদি।

বিষয়টি নিশ্চিত করে রিজেনসি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, ‘এবারও করাচি বন্দর হয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুবাই-করাচি-চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। আগের চেয়ে এবারে কন্টেইনারের পরিমাণ বেশি। বন্দরের এনসিটি জেটিতে ২২ ডিসেম্বর বিকেলে জাহাজটি ভিড়বে। কন্টেইনার নামানোর পর সেটি পুনরায় চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।’

এ দিকে শিপিং এজেন্ট, বন্দর ব্যবহারকারী ও আমদানিকারকদের মতে, দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে সরাসরি কনটেইনার জাহাজ চালু হওয়ায় মেরিটাইমে গুরুত্বপূর্ণ দুই বিবেচ্য বিষয় ‘ভাড়া’ ও ‘সময়’ সাশ্রয় হচ্ছে। এতে আগ্রহী হচ্ছেন এ রুটের আমদানি ও রপ্তানিকারকেরা।

উল্লেখ্য, জাহাজটির লোকাল এজেন্ট ও প্রিন্সিপালের (মূল মালিক) এ রুটে আরেকটি নতুন জাহাজ নামানোরও পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফখরুল

Next Post

এটিজেএফবি’র সভাপতি তানজিম, সম্পাদক বাতেন

Related Posts

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
অর্থ-বাণিজ্য

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
এটিজেএফবি’র সভাপতি তানজিম, সম্পাদক বাতেন

এটিজেএফবি’র সভাপতি তানজিম, সম্পাদক বাতেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 December 2024

পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার