Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

December 21, 2024
in আন্তর্জাতিক
এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের ২৭ দেশের এই জোট ঐতিহ্যগতভাবে মার্কিন মিত্র হলেও যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি মেটাতে এবার তাদেরকেও নিজের কঠোর নীতির কথা জানিয়ে দিলেন তিনি। খবর আলজাজিরার।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বিশাল পরিমাণে ক্রয় করতে হবে। অন্যথায়, ‘পুরোপুরি ট্যারিফ আরোপ হবে’।

বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। দেশটির মোট তেল রপ্তানির ৫০ শতাংশেরও বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো।

পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির ৬৬ শতাংশই যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিনমাসে ইইউর এলএনজি আমদানির ৪৭ শতাংশ এবং তেল আমদানির ১৭ শতাংশ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে ইউরোপীয় কমিশন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একইসঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল-গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে, বেশির ভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এ ক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের।

এর আগে গত ১৬ ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। মূলত, যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এ নেতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Next Post

বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি

Related Posts

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’: ট্রাম্প

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Next Post
বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি

বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

ঈদের আগে বাড়ল সোনার দাম

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 December 2024

এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার