Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

December 21, 2024
in প্রবাস
নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে।

শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়মে ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। আইসিপি বিভাগ জানিয়েছে, যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরো একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।

অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয়, অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।

অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলার জন্যই এই ভিসা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নতুন উৎসবে যাচ্ছে জয়ার সিনেমা

Next Post

নেট দুনিয়ায় ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন জয়া

Related Posts

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ
অন্যান্য

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
প্রবাস

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি
প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

Next Post
নেট দুনিয়ায় ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন জয়া

নেট দুনিয়ায় ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন জয়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 December 2024

নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার