Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কর্মসূচি ঘোষণা

January 4, 2025
in জাতীয়
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কর্মসূচি ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেয়া হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।

হাসনাত বলেন, সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ১৫ তারিখের মধ্যে প্রক্লেমেশন ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সেখানে আমরা অনেকগুলো বিষয়ের দাবি জানিয়েছিলাম, সেগুলো মধ্যে অন্যতম ছিলো, বিচার, সংস্কার ও গণপরিষদের নির্বাচন। ডেডলাইন দেয়ার পরও সরকারকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে কিংবা দ্রুত সময়ের মধ্যে কার্যত একটা দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোরকে ডাকুক। গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আহ্বান করুক।

তিনি আরও বলেন, আমরা প্রক্লেমেশনের একটা ড্রাফটিং তৈরি করেছি প্রত্যেক অংশীজনকে দেয়ার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রতিটি পাড়া মহল্লায়, স্কুল-কলেজ, কলকারখানায়সহ সারাদেশে ঘোষণাপত্র সাপ্তাহ উদ্যাপন করব।

‘এরমধ্যেই দিয়ে জাতির সামনে আমরা নতুন পরিকল্পনা উপস্থাপন করব। জনগণের কাছে যাব, জনগণকে কানেক্ট করব। রাজনৈতিক দলগুলোকে ঐক্যের জায়গায় প্রক্লেমশনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সবার দায়িত্ব রয়েছে। সংকটকালীন মুহূর্তে সবাই তার দায়িত্ব পালন করবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা এখনও চলমান। আমাদের ড্রাফটিং সবার কাছে পাঠিয়েছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিয়ে করলেন তাহসান

Next Post

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করল রাষ্ট্রপক্ষ

Related Posts

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী
জাতীয়

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ জুলাই: বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
জাতীয়

হজ শেষে ফিরলেন ৫৪ হাজার ৩২৩ হাজি

Next Post
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করল রাষ্ট্রপক্ষ

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করল রাষ্ট্রপক্ষ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 January 2025

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কর্মসূচি ঘোষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার