Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

January 6, 2025
in আইন ও অপরাধ
মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা মামলার অজ্ঞাত আসামি হিসেবে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর থানা আমলি আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এদিন দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তারা তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন জানান, ৪ আগস্ট এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট পুলিশের দায়ের করা একটি মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বেলকুচি থানায় তার বিরুদ্ধে রোববার আরও একটি মামলা দায়ের হয়েছে।

এনায়েতপুর থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পাঁচ-ছয় হাজার জনকে। আর ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে চার কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী। এরপর বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে তল্লাশি চালায় তারা। তবে তার বাড়িতে তেমন কিছু না পেয়ে অভিযান শেষ করে চলে যায় যৌথবাহিনী।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ৯টার দিকে এনায়েতপুর থানা এলাকার এনায়েতপুর গ্রামে খাজা ইউনুস আলী (রহ.) এর দরবার শরিফে ১১০তম ওরস শরিফে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পৌঁছালে ১ নম্বর ফটক এলাকায় স্থানীয় কিছু দুষ্কৃতকারী তার গাড়ি প্রতিরোধ করে। এসময় দুর্বৃত্তের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আইসিইউ থেকে এইচডিইউতে নেয়া হয়েছে ফারহানকে

Next Post

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related Posts

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২
আইন ও অপরাধ

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
আইন ও অপরাধ

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
আইন ও অপরাধ

রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

Next Post
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 January 2025

মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার