Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান ব্রিটিশ দুর্নীতিবিরোধী জোটের 

January 14, 2025
in আন্তর্জাতিক
এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান ব্রিটিশ দুর্নীতিবিরোধী জোটের 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির অভিযোগে ক্রমেই চাপ বাড়ছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর। যুক্তরাজ্য পার্লামেন্টের বিরোধীদলের পর এবার টিউলিপকে দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী জোট। বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী সংস্থা হিসেবে সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে এ জোটের মধ্যে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থবাজারের অভ্যন্তরীণ দুর্নীতি সামাল দেওয়ার যে দায়িত্ব পালন করছেন, তা থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থার জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন।

টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রিসভার সদস্য। দেশটির ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু, তার মাতৃভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে মন্ত্রী থাকা অবস্থায় বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন তিনি। কোনও বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সেই উপহারের ফ্ল্যাট তিনি নিয়েছেন কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এমন অবস্থায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে সম্প্রতি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। যদিও হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপ দাবি করেছেন, তিনি কোনও ভুল করেননি।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী স্টারমারের সরকারি মুখপাত্রও বলেছেন, সরকারপ্রধান তার মন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ধরে রেখেছেন। এমনকি টিউলিপের বিকল্প হিসেবে অন্য কেউ কিয়ার স্টারমারের চিন্তায় নেই এই মুহূর্তে।

তবে, টিউলিপকে এবার তার দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো বৈশ্বিক সংগঠনগুলোও আছে এই জোটে।

ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন বিবৃতি দিয়ে বলেছে, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারে যে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো স্পষ্টতই গুরুতর ‘স্বার্থের সংঘাত’। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার খালা ও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত করছে, তাতে টিউলিপ সিদ্দিকের নাম এসেছে।

যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থাগুলোর এই জোট আরও বলেছে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি রক্ষায় সরকারের পক্ষে বেশ কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, আর এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপ সিদ্দিকের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ-সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে, তিনি এসব সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে আছেন কিনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আওয়ামী লীগ ছাড় দিলেও এবার কারাগারে অপু চাকলাদার পলাতক দিপু

Next Post

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে

Related Posts

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ট্রাম্পের

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর
আন্তর্জাতিক

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর

মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা

Next Post
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 January 2025

এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান ব্রিটিশ দুর্নীতিবিরোধী জোটের 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার