Monday, September 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অটোর ধাক্কায় পা ভাঙল শাওন

January 19, 2025
in বিনোদন
অটোর ধাক্কায় পা ভাঙল শাওন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
পা ভেঙেছে অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের। সামাজিক মাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন খবরটি। তিনি জানিয়েছেন নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

আজ শনিবার নিজের ফেসবুকে শাওন লিখেছেন, ‘‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫… নিউমার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যে-ই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ… সরেএএএন!’ বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।’’

এরপর বলেন, ‘‘‘টেসলা’র চালককে ধন্যবাদ। তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’’

ওই সময় শাওনের সঙ্গে নিষাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামের একটি মেয়ে ছিল। তাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘‌‘আর অর্পিতা, তুই সাথে না থাকলে কীভাবে যে ওই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না… তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। তোর শাওন মা হিসেবে আমি গর্বিত ও শুকরিয়া।’’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

Next Post

এই শীতে কোন ফল বেশি খাবেন?

Related Posts

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা
বিনোদন

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
বিনোদন

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

Next Post
এই শীতে কোন ফল বেশি খাবেন?

এই শীতে কোন ফল বেশি খাবেন?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম

অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

ফেসবুকে অটো রিলস ফিচার চালুর উপায়

ফেসবুকে অটো রিলস ফিচার চালুর উপায়

অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি

অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি

সম্পর্ক দীর্ঘস্থায়ী করার গোপন ৫ সূত্র

সম্পর্ক দীর্ঘস্থায়ী করার গোপন ৫ সূত্র

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 January 2025

অটোর ধাক্কায় পা ভাঙল শাওন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার