Saturday, August 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই ঐকমত্যে পৌঁছানোর আশা

January 30, 2025
in জাতীয়
জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই ঐকমত্যে পৌঁছানোর আশা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে শিগগিরই এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে অনুযায়ী, আগামী সপ্তাহেই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছে সরকার।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এ কথা জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর আশা করছে সরকার।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করতে চেয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিজেরাই জুলাই সনদ ঘোষণাপত্র তৈরির বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানালে এর জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। পরবর্তী সময়ে ১৬ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সংলাপের আয়োজন করেন। সেখানে বিভিন্ন দল তাদের মতামত ব্যক্ত করে।

পরবর্তীতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করে সরকার।

সেখানে বলা হয়, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আরও ১৫ দিন বাড়ছে রিটার্ন জমার সময়

Next Post

‘তৌহিদী জনতা’ নামে কারা হামলা করছে?

Related Posts

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: আইনমন্ত্রী
জাতীয়

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: আইনমন্ত্রী

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
‘তৌহিদী জনতা’ নামে কারা হামলা করছে?

'তৌহিদী জনতা' নামে কারা হামলা করছে?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মেসির বাবা আর নেই!

মেসির বাবা আর নেই!

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে লজ্জার হার

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে লজ্জার হার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 January 2025

জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই ঐকমত্যে পৌঁছানোর আশা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার