Monday, March 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

February 1, 2025
in আইন ও অপরাধ
‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকাসক্ত’ মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে নিজের চার বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন।

তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আয়না নুর ইসলাম নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে শিশুকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত নারীর স্বামী আতিকুল ইসলামের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন আরও জানান, মেয়ে আয়না নুর ইসলাম (৪) ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাসনিয়া চৌধুরী। তার স্বামী আতিকুল ইসলাম দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরীতে আলাদা বাসায় থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হতো।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চায় স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন তার স্বামী আতিকুল ইসলাম এত রাতে তাকে আসতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করে তাসনিয়া এবং সে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। এ সময় পাঁচ মাসের ছেলেকেও সে আঘাত করে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে প্রথমে তাকে সিদ্ধেশ্বরীতে বাবার বাসয় নেওয়া হয়। সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটিতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে গুলজার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

Previous Post

আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Next Post

আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

Related Posts

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত
আইন ও অপরাধ

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আইন ও অপরাধ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
আইন ও অপরাধ

জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮

Next Post
আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার