Wednesday, October 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সবাইকে থেমে যাওয়ার আহ্বান আজহারীর

February 7, 2025
in সর্বশেষ
সবাইকে থেমে যাওয়ার আহ্বান আজহারীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ছয় মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে বুধবার ছাত্র সমাজের উদ্দেশে ভাষণ দেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি, শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামসম্বলিত ফলক ভাঙচুর শুরু করে।

এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উসকে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করা হয়েছে।

এদিকে দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান করেন।

ওই পোস্টে তিনি বলেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।

এর আগে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সুধাসদনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এসময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঝিনাইদহে ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-আগুন

Next Post

সবজিতে স্বস্তি, অস্থির তেল-চালের বাজার

Related Posts

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সর্বশেষ

টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
সর্বশেষ

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

জাসদ কার্যালয়ের সামনে জড়ো ২৮০-৩০০ জনকে যাচাই করছে পুলিশ
সর্বশেষ

জাসদ কার্যালয়ের সামনে জড়ো ২৮০-৩০০ জনকে যাচাই করছে পুলিশ

Next Post
সবজিতে স্বস্তি, অস্থির তেল-চালের বাজার

সবজিতে স্বস্তি, অস্থির তেল-চালের বাজার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 February 2025

সবাইকে থেমে যাওয়ার আহ্বান আজহারীর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার