Monday, August 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬

February 8, 2025
in সারাদেশ
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় যেসব পুলিশ জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না; সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে। যারাই পদক্ষেপ নিতে বিলম্ব করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদ লালন করা কোনো পুলিশ প্রশাসনে থাকবে না।

এ ছাড়াও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে শুরু হবে এই অভিযান।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গাজীপুর সদর থানার ওসি প্রত্যাহার

Next Post

সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

Related Posts

পাঁচ জেলায় বন্যার শঙ্কা
সারাদেশ

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

প্রবাসীর বিরুদ্ধে ১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ
সারাদেশ

প্রবাসীর বিরুদ্ধে ১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে আলোচনায় জামায়াত নেতা
সারাদেশ

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে আলোচনায় জামায়াত নেতা

Next Post
সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯, মামলা ৭১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯, মামলা ৭১

আবার একসঙ্গে শাকিব-ইধিকা?

আবার একসঙ্গে শাকিব-ইধিকা?

গ্যাস নেই? ইনডাকশন চুলায় রান্নার ৫ জরুরি নিয়ম

গ্যাস নেই? ইনডাকশন চুলায় রান্নার ৫ জরুরি নিয়ম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 February 2025

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার