Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি

February 14, 2025
in লাইফস্টাইল
ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
হৃদয়ের ভাষা ভালোবাসা। শব্দ ছাড়াও নিজেকে অন্য একটি মানুষের কাছে উজাড় করে বহিঃপ্রকাশের এক মাধ্যম ভালোবাসা। তাই তো ভালোবাসতে না লাগে কোনো সময়, দিনক্ষণ কিংবা কোনো শর্ত। হাজারও বাধা-বিপত্তি পেরিয়ে মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। শুধু বিশেষ একজনকে নিজের করে পেতে কত না আয়োজন। তাই বুঝি ভালোবাসার জন্যই আছে বিশেষ একটি দিন, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার রংকে আরেকটু গাঢ় করতে তার সঙ্গে যুক্ত হয় ফাল্গুনের হাওয়া। খোঁপা জড়ানো কাঁচা হলুদ গাঁদা ফুলের সঙ্গে লালচে শাড়িতে নারী সাজায় নিজেকে পরম যত্নে। কাঁচা ফুলের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। প্রিয়ার সৌন্দর্যের সঙ্গে মিল রেখে পুরুষ পরেন পাঞ্জাবি। সাদার শুভ্রতায় কিংবা ভালোবাসার আবির রঙের ছোঁয়া থাকে তাতে। দিনটিকে আরেকটু স্মৃতিমধুর করতে থাকে দিনভর কতশত পরিকল্পনা। ব্যস্ত এ জীবনে নিজেকে সময় দেওয়াই যেখানে কঠিন, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে হারিয়ে যাওয়া অনেকটাই কল্পনা। তাই নিজেকে এবং কাছের মানুষটিকে একান্ত কিছু সময় দিতে ঢাকার আশপাশে কিংবা এক দিনের ভ্রমণ পরিকল্পনা করে নিতে পারেন আগেভাগেই। যদি ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আগেভাগেই টিকিট কাটা, রুম বুকিংসহ বড় কাজগুলো গুছিয়ে রাখুন, এতে করে সময় বাঁচবে আর খুব আরামের সঙ্গে ভ্রমণ আপনি উপভোগ করতে পারবেন। অনেকেই আছেন যারা কোলাহল থেকে একটু দূরে মুক্ত আকাশে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে উপভোগ করতে চান কিছুটা সময়, তাদের ক্ষেত্রে রিসোর্ট হতে পারে এ ভালোবাসা দিবসের ঘুরতে যাওয়ার অন্যতম একটি জায়গা। এ ক্ষেত্রে ঢাকার আশপাশে কিংবা ঢাকার বাইরে পেয়ে যাবেন সময় কাটানোর আর সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য মনোরম রিসোর্ট। অন্যদিকে যাদের হাতে সময় একেবারেই কম তারা ঢাকার আশপাশে একদিনে ঘুরে আসার মতো বেশ কিছু জায়গা পেয়ে যাবেন। এ ক্ষেত্রে পুরোনো রাজবাড়ীর হারিয়ে যাওয়া সভ্যতার মাঝে কাটাতে পারেন একটি দিন। সোনারগাঁ আর পানাম জাদুঘর খুব কাছে হওয়াতে একটি পুরো দিন সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আহসান মঞ্জিল কিংবা মহেরা জমিদার বাড়ি, মৈনট ঘাট, বালিয়াটি জমিদার বাড়িও রাখতে পারেন এ তালিকায়। ফুলের মাঝে সময় কাটাতে যেতে পারেন গোলাপ গ্রাম। প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন একান্তে একবারে নিজের মতো করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভালোবাসা দিবসে শতাধিক নাটক

Next Post

আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

Related Posts

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস
লাইফস্টাইল

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?
লাইফস্টাইল

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি
লাইফস্টাইল

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

Next Post
আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব 

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব 

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’, ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 February 2025

ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার