Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

February 14, 2025
in জাতীয়
আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে দুইদিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ফিরেছেন।

সফরকালে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমিরাতি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রদান করেন তিনি।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তিকে কাজে লাগিয়ে দেশটিকে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারে।বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বলেন, তিনি অদূর ভবিষ্যতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট শেষে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি।

প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি

Next Post

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে

Related Posts

sorasto
জাতীয়

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
জাতীয়

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি
জাতীয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

Next Post
সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

sorasto

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 February 2025

আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার