Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ঘোষণা

February 20, 2025
in অন্যান্য
শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ও ‘কালো পতাকা মিছিল’ করার ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, শেখ হাসিনার দোসর, একাধিক দেশের পাসপোর্টধারী অবৈধ রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান জানিয়েছি। তিনি শহীদ মিনারে আসার চেষ্টা করলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনারের আশপাশে ব্লকেড দেব; কালো পতাকা মিছিলও করব।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ। সেখানে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেও সংগঠনটি রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান জানায়।

আবদুল ওয়াহেদ বলেন, জুলাই গণহত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে। রাষ্ট্রপতি পদে তার নিয়োগই অবৈধ। এ ছাড়া তিনি ২০২৪-এর জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে, ফ্যাসিস্ট হাসিনার সরকারকে শপথ পড়িয়ে, তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন। এ অবস্থায় তার সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের আগে বঙ্গভবন থেকে বের হতে পারবেন না। জনপরিসরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। আজ রাতেও তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না। আমরা ছাত্রজনতা তাকে বঙ্গভবনে ফিরে যেতে বাধ্য করব। এজন্য জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে আমরা তাকে শান্তিপূর্ণভাবে বাধা দেব৷ তার আগমন ঠেকাতে রাজপথে ব্লকেড দেব।

তিনি আরও বলেন, আমরা জনগণকে আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। গণপ্রতিরোধ গড়ে তুলুন। ৫ আগস্ট পরবর্তী সময় নিয়ে অনিশ্চয়তা দূর করুন। সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করুন।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে: প্রধান উপদেষ্টা

Next Post

কাশিমপুরে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী পালিত

Related Posts

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ
অন্যান্য

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 
অন্যান্য

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post
কাশিমপুরে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী পালিত

কাশিমপুরে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী পালিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 February 2025

শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ঘোষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার