Friday, August 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাতৃভাষা দিবসে প্রাণোচ্ছল বইমেলা

February 21, 2025
in সাহিত্য
মাতৃভাষা দিবসে প্রাণোচ্ছল বইমেলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির সঙ্গে একই সূত্রে গাঁথা বইমেলা।
তাইতো প্রতি বছর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলে দলে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বইপ্রেমীরা। অবশ্য বইপ্রেমীর চেয়ে মেলার দর্শনার্থীর সংখ্যাই বেশি। লাখো দর্শনার্থীর প্রাণোচ্ছল উপস্থিতিতে যেন বইয়ের ক্রেতার দেখা মেলাই ভার। বিক্রয়কর্মী ও প্রকাশকরা বলছেন, বইমেলায় দর্শনার্থীর ভিড় অনেক বেড়েছে, তবে বেশিরভাগই স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, পরে চলে যাচ্ছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বইমেলার ২১তম দিনে মেলা প্রাঙ্গণের চিত্র এটাই। এদিন সকাল ৭টায় মেলা শুরু হওয়ায় তখন থেকেই মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বেড়েছে কয়েকগুণ।

এদিন বিকেলে বইমেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা সেজেগুঁজে, পাঞ্জাবি-শাড়ি পরে দলবেঁধে মেলায় ঢুকছেন। তারা বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ কেউ কোনো স্টল বা প্যাভিলিয়নের সামনে বই হাতে নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। কিন্তু এরপর বই না কিনেই তারা বিদায় নিচ্ছেন। বিক্রয় কর্মী ও প্রকাশকদের মতে, গতবছরও পাঠকের এমন খরা ছিল না।

চন্দ্রদ্বীপ প্রকাশনীর এক বিক্রয় কর্মী বলেন, মেলায় এত এত মানুষ আসছেন কিন্তু বিক্রি তেমন হচ্ছে না। গত বছরও এমন পরিস্থিতি ছিল না। এবার সবাই এসে শুধু ছবিই তুলছেন, এরপর চলে যাচ্ছেন।

সময় প্রকাশনের এক বিক্রয় কর্মী বলেন, মানুষ দেখলে ভালো লাগে। ভাবি তারা হয়ত বই কিনতে আসবেন। কিন্তু না, তারা আমাদের প্যাভিলিয়নের সামনে আসেন, ছবি তোলেন, আবার চলেও যান। খুব কম দর্শনার্থী বই কেনেন।

এ এইচ প্রকাশনীর প্রকাশক শাহ আলম বলেন, গত বছর অনেক বেশি বিক্রি হয়েছে কিন্তু এ বছর তেমন বিক্রি হচ্ছে না। মেলায় যেমন মানুষ হচ্ছে সে অনুযায়ী বিক্রি নেই বললেই চলে। মানুষ বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বইমেলায় ২০তম দিনে সর্বমোট নতুন বই এসেছে ১ হাজার ৯১০টি। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই মেলায় বই এসেছে ১১২টি।

বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত বইগুলোর মধ্যে সর্বাধিক এসেছে কবিতার বই। এ পর্যন্ত ছয়শোর বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে। তবে কেনার ক্ষেত্রে পাঠকদের অপছন্দের তালিকায়ও অন্যতম কবিতার বই। কবিতার বইয়ের মান কমে যাওয়ায় পাঠকরা কবিতার বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে মেলায় দর্শনার্থীদের পছন্দের বইয়ের মধ্যে উপন্যাস, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাহিত্য, অনুবাদধর্মী বই উল্লেখযোগ্য।

মেলায় কথা হয় বেশ কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তাদের মধ্যে রিফাত নামে একজন বলেন, এখন অনলাইনে সব বই পাওয়া যাচ্ছে। তাই মেলায় সেভাবে বই কেনা হয় না।

পরিবার নিয়ে বইমেলায় আসা ‎ফারিহা জামান নামে একজন বলেন, এর আগেও একবার এসেছিলাম, তবে আজ বেশি ভালো লাগছে। চারদিকে একুশের আবহ। ভাষা দিবসের নানা আয়োজন খুব উপভোগ করছি।

কয়টা বই কেনা হয়েছে, জানতে চাইলে তিনি বলে, আসলে বই পড়ার তেমন সময় হয় না।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ বইমেলা শুরু হয় সকাল ৭টায়। শেষ হবে রাত ৯টায়। তবে ৮টার পর কোনো দর্শনার্থীকে মেলায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চট্টগ্রামে একুশের আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ

Next Post

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: জয়সওয়াল

Related Posts

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
সাহিত্য

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী

সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
অন্যান্য

সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাহিত্য

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

Next Post
বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: জয়সওয়াল

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: জয়সওয়াল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
স্বস্তি নেই বাজারে, চড়ামূল্যে কাটছে ভোক্তার পকেট

স্বস্তি নেই বাজারে, চড়ামূল্যে কাটছে ভোক্তার পকেট

১৫ আগস্ট সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

১৫ আগস্ট সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক গ্রেপ্তার

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ জনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 February 2025

মাতৃভাষা দিবসে প্রাণোচ্ছল বইমেলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার