Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

March 9, 2025
in শিক্ষা
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

এর আগে গত বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছিল, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নারীর প্রতি যৌন নিপীড়ন, হয়রানি, হিংসা–বিদ্বেষসহ বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে। নারীরা সমাজের বিভিন্ন স্তরে নানাভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এমন অবস্থায় প্রতিটি নিপীড়ন ও অন্যায্যতার সুষ্ঠু তদন্ত, বিচার এবং শাস্তি দিতে হবে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন। বিক্ষোভে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগম রোকেয়া হলের সামনে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। তখন ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি ও সারা দেশে নারীদের নিরাপত্তার দাবি জানান তারা।

অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ভোররাত ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

এর আগে, সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বেশ কয়েকটি পথ ঘুরে এসে একই স্থানে শেষ হয়। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

Next Post

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

Related Posts

ভূমিকম্প: ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষা

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
শিক্ষা

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন
শিক্ষা

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

Next Post
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুদকের নতুন কমিশনে কারা?

দুদকের নতুন কমিশনে কারা?

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 March 2025

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার