Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদের কেনাকাটা ক্রেতাশূন্য ছোট ছোট শপিংমল

March 22, 2025
in অর্থ-বাণিজ্য
ঈদের কেনাকাটা ক্রেতাশূন্য ছোট ছোট শপিংমল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে এখনও জমে উঠেনি বেচাকেনা। কোথাও উপচেপড়া ভিড় হলেও কোথাও আবার ফাঁকা। বিশেষ করে রাজধানীর ধানমন্ডির ছোট ছোট শপিংমলগুলোতে এখনও ক্রেতার আনাগোনা নেই। অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া নিয়ে শঙ্কা তাদের।

শুক্রবার (২১ মার্চ) ধানমন্ডির মেট্রো শপিংমল ও এ.আর প্লাজা ঘুরে বেচা-বিক্রির এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, সাধারণত ১৫ রোজা পার হলেই ধুম পড়ে যায় ঈদের কেনাকাটার। অথচ ২০ রোজা পার হলেও ক্রেতা কম। বাকি দিনগুলো নিয়েও শঙ্কা প্রকাশ করছেন তারা।

ছুটির দিনে সকাল থেকেই ভিড় হওয়ার কথা। অথচ চিত্র তার উল্টো। বিক্রির আশায় দোকান খুলে বসে আছেন কেউ কেউ। কিন্তু সে তুলনায় ক্রেতার দেখা নেই। হাতে গোনা দু-একজন ক্রেতা এদিক-সেদিক ঘোরাঘুরি করলেও অধিকাংশ বিক্রেতা বসে আছেন।

ম্যাকয় নামের গার্মেন্টস পণ্যের একটি শো-রুমের বিক্রয় কর্মী ইমরান হোসেন বলেন, এ বছর ঈদের বিক্রি খুবই কম। তবে আশা করা যায় সামনে বেচাকেনা বাড়বে। তিনি বলেন, ছুটির দিন নামাজের পর সাধারণত ক্রেতার সংখ্যা বাড়ে। আর সন্ধ্যার দিকে ইফতারের পর ক্রেতার চাপ হয় বেশি।

স্টাইল ফ্লেক্স এর বিক্রয়কর্মী মো. ফাহিম বলেন, বেচাকেনার পরিস্থিতি খুবই খারাপ। সারাদিনে ১০ হাজার টাকাও বিক্রি করতে পারি না। লজ্জায় মালিকের কাছে বেতন-বোনাস চাইতে পারছি না। এখন দেখছেন এক, দুইজন কাস্টমার, কিন্তু আরেকটু পর আর থাকবে না।

ছুটির দিনে বিক্রি কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ছুটির দিন এক লাখ টাকা বিক্রি করার আশা। কিন্তু সেই আশা তো আর পূরণ হয় না। এই মার্কেটের সবারই একই অবস্থা। প্রতিদিন কমপক্ষে ৪০ হাজার টাকা বিক্রি হওয়া প্রয়োজন। ২০ রোজা পর্যন্ত একদিনও এর ধারে কাছে যেতে পারিনি। এমন দিন গেছে যে, খালি হাতেও বের হতে হয়েছে। দেশে খাবারের দাম বেড়েছে, সব খরচ বেড়েছে। কিন্তু টাকার দাম বা আমাদের বেতন কিন্তু বাড়েনি। সবকিছু থেমে গেছে।

এ. আর প্লাজার ম্যান ওয়ান দোকানের তাহসিন বলেন, মার্কেট ঘুরেই তো বুঝতে পারছেন কেমন বেচাকেনা হচ্ছে। কোনো কাস্টমার নেই। সকাল থেকে এসে বসে আছি।

এআর ফ্যাশন-এর মো. শুভ বলেন, এ বছর পুরো মার্কেটে কোনো বেচাকেনা নেই। দিনে অন্তত পাঁচ থেকে ছয়জনের কাছে বিক্রি করতে পারলেও দোকান ভাড়ার টাকা কিছুটা হয়।

ক্রেতা না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমার কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ এই জন্য মনে হচ্ছে। দ্বিতীয়ত যাদের কাছে টাকা আছে তারা বের করতে চাইছে না। যারা কেনাকাটা করার মতো তারা অধিকাংশ ঢাকার বাইরে বা দেশের বাইরে আছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নেই। যেখানে মানুষের নিরাপত্তা নেই সেখানে মানুষ শপিং দিয়ে কী করবে? মানুষ যে টাকা নিয়ে শপিং করতে বের হবে কীভাবে হবে? প্রতিটা এলাকাতে চুরি-ছিনতাই-ডাকাতি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কুমিল্লা মেডিকেলে ৪ সংবাদকর্মী হামলার শিকার

Next Post

রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই

Related Posts

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Next Post
রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই

রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 March 2025

ঈদের কেনাকাটা ক্রেতাশূন্য ছোট ছোট শপিংমল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার