Friday, May 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

April 8, 2025
in শিক্ষা
ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ক্লাস শুরু হয়েছে। আর বুধবার (৯ এপ্রিল) খুলবে মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

প্রাথমিক বিদ্যালয়-শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

মাধ্যমিক বিদ্যালয়

পবিত্র রমজান উপলক্ষে গত ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়। ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষ হলো আজ। বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

মাদরাসা
দেশের মাদরাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধ থাকার পর মাদরাসাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। আজ থেকে মাদরাসায় পুরোদমে ক্লাস শুরু করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে। ৭ এপ্রিল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ থেকে আবারও কলেজে পুরোদমে ক্লাস শুর হয়েছে। তবে যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ; সেগুলো অবশ্য বুধবার খুলবে।

Previous Post

লঘুচাপের নতুন তথ্য, বৃষ্টি ও গরম নিয়ে নতুন বার্তা

Next Post

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, আটক ১৪

Related Posts

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার
শিক্ষা

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা
শিক্ষা

জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষা

জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Next Post
ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, আটক ১৪

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, আটক ১৪

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার