Thursday, September 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর

April 18, 2025
in রাজনীতি
আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিলো। এটা ঠিক, কিছু রাজনীতিবিদের গ্রেপ্তারের পিছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিলো তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিলো।

অন্যদিকে, ৫ আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লুটেরা, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়ইনি; বরং অনেককে সেইফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আরও বলেন, আলোচিত এস. আলম গ্রুপের মালিকাধীন ব্যাংকগুলো থেকে এস. আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সকলকে ম্যানেজ করে আওয়ামী জমানায় একচেটিয়া টেন্ডারবাজি করা কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এ সরকারের আমলেও হরদম কাজ করে যাচ্ছে।

সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বিজ্ঞাপনের বাজারকে এককেন্দ্রিক করে জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান, বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে!

তিনি আরও বলেন, পরিশেষে বলতে চাই, ‘২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেননও, জেলে যাননি, নির্যাতনের শিকার হননি, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির

Next Post

সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক!

Related Posts

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস
রাজনীতি

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান
রাজনীতি

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

৫ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
রাজনীতি

৫ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

Next Post
সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক!

সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনে সংসদে বিল উত্থাপন

র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনে সংসদে বিল উত্থাপন

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

শেখ হাসিনা ও রেহানার নামে নতুন মামলা

শেখ হাসিনা ও রেহানার নামে নতুন মামলা

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

তিন বছরে বন্ধ ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 April 2025

আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার