Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা

April 18, 2025
in শিক্ষা
আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক দীর্ঘ বৈঠকে বসলেও, আলোচনার ফলাফলে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাই আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।

আজ শুক্রবার জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একযোগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, অতিরিক্ত সচিবের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নের কোনো সুস্পষ্ট লিখিত প্রমাণ দেখাতে পারেনি মন্ত্রণালয়। বলা হয়েছে, নিয়োগবিধি সংশোধনসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তা নিশ্চিত করার মতো কোনো কাগজপত্র দেখানো হয়নি।

তিনি বলেন, “আমরা স্পষ্ট ফলাফল চাই। প্রতিশ্রুতির নামে আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যাঁদের সঙ্গে আলোচনা হওয়া দরকার, তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ফলে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হয় অতিরিক্ত সচিবকে। শিক্ষার্থীদের মতে, এটি ছিল একটি “নাটকীয় ও অপ্রস্তুত বৈঠক।”

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, “আমরা নাটকীয় বৈঠক প্রত্যাখ্যান করেছি। কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মশাল মিছিল করেছি। এখন আরও কঠোর কর্মসূচি আসছে।”

এর আগে বুধবার সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও, বৈঠকের আশ্বাসে তা সাময়িক স্থগিত করা হয়।

আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক

Next Post

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব

Related Posts

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার
শিক্ষা

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা
শিক্ষা

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার
শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

Next Post
রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 April 2025

আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার