Monday, June 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ধৈর্য ধরুন’— ভারত-পাকিস্তানকে জাতিসংঘ মহাসচিব

April 25, 2025
in সর্বশেষ
‘ধৈর্য ধরুন’— ভারত-পাকিস্তানকে জাতিসংঘ মহাসচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই প্রতিবেশী দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, যাতে করে এই উত্তেজনা আরও বাড়তে না পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের বার্তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, পরিস্থিতির ওপর জাতিসংঘ নিবিড়ভাবে নজর রাখছে এবং দক্ষিণ এশিয়ায় গড়ে ওঠা এই সংকটময় পরিস্থিতি নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন।

ডুজারিক জানান, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্ত ও পাল্টা পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এই পটভূমিতে জাতিসংঘ মহাসচিব দুই দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থপূর্ণ আলোচনা এবং পারস্পরিক সম্পৃক্ততার ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান সম্ভব। আমরা বিশ্বাস করি, সেটিই হওয়া উচিত।’ তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে সামাল দিতে শান্তিপূর্ণ কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান।

ভিসা বাতিল, সীমান্ত বন্ধ: পাল্টাপাল্টি কূটনৈতিক যুদ্ধে ভারত-পাকিস্তান গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ভারত অভিযোগ করেছে, এই হামলার পেছনে পাকিস্তান-ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভারত পরদিন বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের বিরুদ্ধে কড়া কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল পাকিস্তানের নাগরিকদের ভারতে দেয়া সব ধরনের ভিসা বাতিল, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমানো, আটারি–ওয়াঘা সীমান্ত বন্ধ এবং ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা।

ভারতের এসব পদক্ষেপের জবাবে ইসলামাবাদও একই রকম কড়াকড়ি আরোপ করে। পাকিস্তান ভারতের নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল করে এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়। একই সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করার পাশাপাশি দেশটির উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেয়।

দুই দেশের এমন পাল্টাপাল্টি সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা সীমিত সামরিক সংঘাতে গড়াতে পারে। জাতিসংঘ মহাসচিবের বার্তা এই সংকট নিরসনের জন্য একটি কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান

Next Post

সবজির বাজার চড়া, পেঁয়াজ-ডিমও বাড়তি

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
সর্বশেষ

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু
সর্বশেষ

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই
সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

Next Post
সবজির বাজার চড়া, পেঁয়াজ-ডিমও বাড়তি

সবজির বাজার চড়া, পেঁয়াজ-ডিমও বাড়তি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 April 2025

‘ধৈর্য ধরুন’— ভারত-পাকিস্তানকে জাতিসংঘ মহাসচিব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার