Wednesday, August 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

April 27, 2025
in আন্তর্জাতিক
সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে করে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে ভারত। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে মুজাফফরবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই শনিবার নদীর পানি বেশি পরিমাণে ছাড়তে শুরু করে ভারত। এরপর হু হু করে পানি বেড়ে যায় ঝিলাম নদীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে এই পানি। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে নদীতীরের মানুষের মধ্যে।

ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জের ধরে সৃষ্ট উত্তেজনার মুখে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি; হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অন্যদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ীই সামরিক ব্যবস্থা নেওয়া হবে তাদের পক্ষ থেকে।

সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে আরও ভয়ানক হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

এর আগে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট 

Next Post

হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড রংপুর

Related Posts

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২

Next Post
হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড রংপুর

হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড রংপুর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 April 2025

সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার