Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে তুমুল মারামারি

May 1, 2025
in সারাদেশ
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে তুমুল মারামারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ মিছিল নিয়ে প্রবেশ করে এবং মঞ্চে উপস্থিত সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে সমাবেশে থাকা অন্য একটি পক্ষ তাদের উপর চড়াও হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় হাতাহাতি।

সংঘর্ষের সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন তাহসিন রিয়াজ, সাকিব মাহদী, নাজমুল ইসলাম ও সাদিয়া ফারজানা। প্রধান অতিথি সারজিস আলম চার মিনিটের মতো বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সারজিস আলম মঞ্চে ওঠার পর এনসিপির একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিলে অপর অংশ বাধা দেয়, ফলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সারজিসপন্থীরা প্রতিপক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয়।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির জানান, দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এক নেতার কিছু উচ্ছৃঙ্খল সমর্থক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তবে তাদের প্রতিহত করে সমাবেশ সফলভাবে শেষ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান 

Next Post

মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

Related Posts

তিস্তার পানি বিপৎসীমার ওপরে
সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল
সারাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা
সারাদেশ

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা

Next Post
মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শেনকআউটে দুর্দান্ত মরক্কো

শেনকআউটে দুর্দান্ত মরক্কো

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 May 2025

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে তুমুল মারামারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার