Sunday, June 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

May 9, 2025
in আন্তর্জাতিক
ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন তিনজন নারী ও পাঁচজন শিশু।

সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎবিহীন ‘ব্ল্যাকআউট’ চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। রাজস্থানের বিকানের, জোধপুর ও বর্মেরেও ব্ল্যাকআউট জারি ছিল।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয়। জম্মু, পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল।

এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের দাবি, এ অভিযানে সফলভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে।

ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, শিমলা, জোধপুর, জম্মু ও পাঠানকোট।

পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ছয়টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিল্লির দুইটি নামকরা স্কুল-ডিপিএস আর কে পুরম ও ডিপিএস মথুরা রোড আজ স্কুল বন্ধ রাখছে।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে ধর্মশালায় আয়োজিত আইপিএল ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বড় জমায়েতের ডাক হাসনাতের

Next Post

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

Related Posts

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির
আন্তর্জাতিক

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির

নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা
আন্তর্জাতিক

মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

Next Post
সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’

‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান নাহিদের

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 May 2025

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার