Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ বিশ্ব পরিবার দিবস, পরিবারের সঙ্গে সময় কাটান

May 15, 2025
in লাইফস্টাইল
আজ বিশ্ব পরিবার দিবস, পরিবারের সঙ্গে সময় কাটান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
গতিশীল এ জীবনে সময় কোথায়। কর্মব্যস্ততার ভিড়ে হারিয়ে যাচ্ছে সম্পর্ক, নিঃশর্ত ভালোবাসা আর নির্ভরতার সেই চিরচেনা আশ্রয়—পরিবার। তাই মনে হয় কবি জীবনানন্দ দাশ বলে গেছেন, ‘মাকে মনে পড়ে, মনে পড়ে ঘর, নদীর ওপারে ছিল সে ঘর’।

তবে আজ থামুন। সময়টা থমকে যাক। কোলাহল ভুলে, ক্লান্ত মুখে শহর থেকে ফিরে আসুন ঘরের দিকে। কারণ আজ বিশ্ব পরিবার দিবস। প্রতিবছর ১৫ মে বিশ্বজুড়ে পালিত হয় দিনটি—পরিবারের গুরুত্ব স্মরণে, মানব সম্পর্কের বন্ধন উদ্‌যাপনে।

সারাদিন কর্মব্যস্ততা শেষে সবার ফেরার ঠিকানা পরিবার। একজন মানুষ হয়তো তার জীবনে সবচেয়ে বেশি সময় কাটায় তার পরিবারের সঙ্গে। পরিবার কেবল রক্তের সম্পর্ক নয়—এটি এক চেনা আশ্রয়, ভরসার জায়গা, জীবনের প্রতিটি সঙ্কটে পাশে থাকার সেই নির্ভর পুরোনো আশ্রয়। অফিস শেষে ঘরে ফেরার অপেক্ষা, ছোট্ট সন্তানটির হাসি, মায়ের অপেক্ষার চোখ, কিংবা চুপচাপ বসে থাকা বাবার পাশে বসে থাকা—এই দৃশ্যগুলোই জীবনের আসল অর্থ।

দ্রুতগতির জীবনে আজ আমরা এতটাই ব্যস্ত হয়ে উঠেছি যে, একই ছাদের নিচে থেকেও অনেক সময় পরস্পরের মুখোমুখি হওয়ার সময় হয় না। অথচ, এই পরিবারের পরেই তো শূন্যতা। তাই আজকের দিনটিকে হোক উপলক্ষ—একসঙ্গে বসে খাওয়ার, গল্প করার, পুরোনো অ্যালবাম খুলে দেখা, পুরোনো স্মৃতি জাগিয়ে তোলা।

১৯৯৩ সালে বিশ্বজুড়ে পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে ও পরিবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা করে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিবারের গুরুত্ব তুলে ধরতে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি জাতীয় নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তাই আজকের দিনে—এক কাপ চা আর সময় নিয়ে ফিরে আসুন সেই মানুষগুলোর কাছে, যাদের ভালোবাসা নিঃশর্ত, যাদের সঙ্গে থাকা মানেই নিজের মতো থাকা। পরিবার কখনও নিখুঁত হয় না, কিন্তু সেটাই আমাদের সবচেয়ে আপন জায়গা।

শুধু আজ নয়, প্রতিদিন পরিবারকে দিন সময়। কারণ দিনশেষে আমরা সবাই ফিরি সেই এক ঠিকানায়—ঘরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ আলম

Next Post

ধারণার চেয়েও দ্রুত ধ্বংস হবে মহাবিশ্ব, হাতে রয়েছে যতদিন

Related Posts

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে
লাইফস্টাইল

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

প্রতিদিন বেশি কফি খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে বিপদ
লাইফস্টাইল

প্রতিদিন বেশি কফি খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে বিপদ

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  
লাইফস্টাইল

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  

Next Post
ধারণার চেয়েও দ্রুত ধ্বংস হবে মহাবিশ্ব, হাতে রয়েছে যতদিন

ধারণার চেয়েও দ্রুত ধ্বংস হবে মহাবিশ্ব, হাতে রয়েছে যতদিন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 May 2025

আজ বিশ্ব পরিবার দিবস, পরিবারের সঙ্গে সময় কাটান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার