Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়: রিজভী

May 17, 2025
in রাজনীতি
গণপরিষদ নির্বাচন কেন দিতে হবে প্রশ্ন রিজভীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি কবে সংস্কার শেষ করবেন, কি সংস্কার করবেন, এইযে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত হবে, সেটা কবে হবে, আপনি তো সেই কথা বলছেন না। কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এইটাতো আজকে জনগণ জানতে চায়।

শনিবার (১৭ মে) বিকেলে মনোহরদীর হাতিরদিয়ায় সা’দত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে, কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে, এটা কেন? আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এই কাজগুলো করতো নির্বাচিত সরকার। এই কাজগুলো তারা করতে পারছে না।

তিনি বলেন, যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য অনেক নেতাকর্মী ক্রসফায়ারে জীবন দিয়েছে, অদৃশ্য হয়েছে সেই ভোটতো আমরা পেলাম না। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনতো পেলাম না। এটার জন্যইতো এত লড়াই, এত সংগ্রাম যে, জনগণ তার ইচ্ছেমত তাদের প্রতিনিধি করবে। যাকে ইচ্ছা তাকে সরকারে বসাবে। এইযে ক্ষমতা সেটা জনগণের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন। সেটা নিয়ে এত গড়িমসি কেন।

বিএনপির স্বেচ্ছাবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বাছেদ ভূঁইয়াসহ বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খেলায় সাতপাইকা ফুটবল একাদশ, আফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশকে ২-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

Next Post

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব

Related Posts

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 
রাজনীতি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
রাজনীতি

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’
রাজনীতি

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

Next Post
অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পবিত্র আশুরা আজ 

পবিত্র আশুরা আজ 

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 May 2025

নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়: রিজভী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার