Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব

May 17, 2025
in জাতীয়
অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক আত্মীয় ইতোমধ্যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ, আমি তাদের কোনো সুবিধা দেই না। আমার স্ত্রীও সতর্ক করে দিয়েছিলেন যে যখন আমি এই পদ থেকে সরে যাব, তখন হয়তো আমি একা হয়ে যাব।

শনিবার (১৭ মে) পুরোনো বন্ধুদের এড়িয়ে যাওয়া এবং আত্মীয়দের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। ক্ষমতার পালাবদলে সম্পর্কের সমীকরণ কীভাবে পাল্টে যায়, তার এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে প্রেস সচিবের নিজের ভেরিফায়েড আইডিতে ইংরেজিতে দেওয়া পোস্টটি পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো—

অনেক বছর আগে, শেখ হাসিনা স্বৈরশাসনের সময়, আমি প্রায়শই বিরোধীদলীয় নেতাদের সম্পর্কে লিখতাম, যারা তার শাসনকে অমান্য করেছিলেন। আমাদের জাতির জন্য আশার আলো হিসেবে কাজ করেছিলেন। তাদের আত্মীয়-স্বজনরা প্রায়শই সেই পোস্টগুলো শেয়ার করতেন এবং মাঝে মধ্যে তারা আমাকে বার্তা পাঠাতেন। আমার লেখা এবং সাংবাদিকতার প্রশংসা করতেন।

বর্তমানে, অন্তর্বর্তী সরকারে একটি সংবেদনশীল ভূমিকা গ্রহণ করার পর, আমি লক্ষ্য করেছি এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আমাকে আনফ্রেন্ড করেছেন। আমি আর আগের মতো সেই ব্যক্তি নই। কারও কারও কাছে আমি অহংকারী হয়ে উঠেছি, ভিন্নমতের প্রতি অসহিষ্ণু এক কর্মকর্তা। এই অবস্থায় আমি ভয় পাচ্ছি যে, আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারজুড়ে তৈরি হওয়া অনেক ফেসবুক বন্ধুকে হারাতে পারি।

ইতিমধ্যেই আমার অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ আমি তাদের অনুগ্রহ করি না। আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন আমি নিজেকে একা দেখতে পাব। কিন্তু আমার আপত্তি নেই। আমাদের ইতিহাসের সবচেয়ে সহিংস কিছু ঘটনা নথিভুক্ত করার সময় আমি একেবারে একা ছিলাম।

এমনকি বিহারিদের অধিকারের পক্ষে কথা বলার সময় এবং তাদের সহ্য করা অবিচার তুলে ধরার সময় আমি মূলত একা ছিলাম। আমার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি ন্যায্যতা এবং ন্যায়বিচারের সঙ্গে কাজ করছি কিনা তা নিশ্চিত করা। আমি কি আমার নিয়োগকর্তাদের কার্যকরভাবে এবং ভালোভাবে রক্ষা করছি?
দ্বিতীয়ত, আমি কি এই প্রক্রিয়ায় কারও ক্ষতি করছি? ক্ষমতা এমনভাবে দুর্নীতিগ্রস্ত করে, যা কেউ কল্পনাও করতে পারেন না বা উপলব্ধি করতে পারেন না। আব্বাসীয় আমলে সুফিরা সরকারি পদ এড়িয়ে চলতেন, অনিশ্চিত থাকতেন যে, তারা অক্ষত থাকতে পারবেন কিনা। ক্ষমতায় থাকা ব্যক্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিশ্চিত করা যে, তারা অন্যদের ক্ষতি করবেন না।

এখন পর্যন্ত, এটাই আমার প্রতিজ্ঞা। কয়েক মাস পরে, যখন আমি পদত্যাগ করব, তখন আমি গর্বের সঙ্গে পিছনে ফিরে তাকাতে পারব বলে আশা করি। কারণ আমি জানি এই দুটি লক্ষ্য অর্জন করেছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়: রিজভী

Next Post

রাজধানীতে সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
রাজধানীতে সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

রাজধানীতে সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 May 2025

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে: প্রেস সচিব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার