Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ

May 18, 2025
in জাতীয়
নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন নগর ভবনের সামনে আসতে থাকেন। মানুষের চাপ বাড়ায় নগর ভবনের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে গত ১৪ মে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গতকালও একই দাবিতে বেলা ১১টার দিকে নগর ভবন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লোকজন গোলাপশাহ মাজার, জিপিও হয়ে পল্টনের দিকে এগোতে থাকে। জিপিও মোড় থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে পুলিশ ব্যারিকেড দেওয়ায় বিক্ষোভকারীরা পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে আসেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা আবার নগরে ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

একটি চিংড়ির দাম ১০ হাজার টাকা!

Next Post

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 May 2025

নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার