Saturday, August 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সালমান এফ রহমানের ছেলে, ভাতিজার সম্পদ জব্দ করল ব্রিটেন

May 24, 2025
in অন্যান্য
সালমান এফ রহমানের ছেলে, ভাতিজার সম্পদ জব্দ করল ব্রিটেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ:
ব্রিটেনের লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে দেশটির গুরুতর ও সংগঠিত অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যুক্ত সম্পদ চিহ্নিত করতে ব্রিটেনের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে এ পদক্ষেপ নেওয়া হলো।

বাংলাদেশি মুদ্রায় এ দুই ভাইয়ের জব্দকৃত সম্পত্তির অর্থমূল্য ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা প্রায়। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ৯টি ফ্রিজিং অর্ডার জারি করেছে। এসব আদেশের আওতায় আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানকে তাদের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সম্পত্তিগুলোর মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে।

এর আগে দ্য গার্ডিয়ানের একটি তদন্তে শেখ হাসিনার স্বৈরশাসনের মিত্রদের মালিকানাধীন ব্রিটেনের সম্পত্তিগুলোর মধ্যে এ দুই ব্যক্তির নামও উঠে এসেছিল।

কোম্পানিজ হাউসের রেকর্ড অনুযায়ী, সমস্ত সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অব ম্যান বা জার্সি-ভিত্তিক কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে। সেগুলোর দাম ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড থেকে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত।

আহমেদ শায়ান রহমান সালমান এফ রহমানের ছেলে এবং আহমেদ শাহরিয়ার রহমান তার ভাতিজা। সালমান এফ রহমান বাংলাদেশের বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান বেক্সিমকোর মালিক। গত বছর গণ-অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনিও। পরে শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকসহ গ্রেপ্তার হন।

সালমান এফ রহমানের বিরুদ্ধে দেশে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তিনি শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। তাকে সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে মনে করা হতো।

গত বছর দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ তদন্তে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির মধ্যে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পত্তির তথ্যও উঠে আসে।

এনসিএর জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়িও রয়েছে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন করে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বোন ও ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা এ বাড়িতে বসবাস করতেন। জব্দ দুটি বাড়ির দাম ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের পলিসি ডিরেক্টর ডানকান হেমস দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমরা ব্রিটেনের আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের তদন্ত চালিয়ে যেতে এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহজনক সম্পত্তি জব্দ করার জন্য অনুরোধ করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ড. ইউনূস

Next Post

ঈদুল আজহায় সাংবাদিকদের ছুটি বাড়ানোর দাবি

Related Posts

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অন্যান্য

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
অন্যান্য

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Next Post
ঈদুল আজহায় সাংবাদিকদের ছুটি বাড়ানোর দাবি

ঈদুল আজহায় সাংবাদিকদের ছুটি বাড়ানোর দাবি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে

দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে

সারাদেশের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

সারাদেশের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 May 2025

সালমান এফ রহমানের ছেলে, ভাতিজার সম্পদ জব্দ করল ব্রিটেন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার