Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর উপায়

May 29, 2025
in স্বাস্থ্য
ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর উপায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য ডেস্ক
বর্তমানে অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এর জন্য উচ্চ রক্তচাপকে দায়ী করা হয়। আসলে উচ্চ রক্তচাপ বা হাইপারটেশন নীরব ঘাতক। ধীরে ধীরে এটি বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলে। যার জেরে বাড়ে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি। তাই সুস্থ থাকতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোজ ওষুধ খেতেই হবে। পাশাপাশি হাঁটতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, সপ্তাহে ১৫০ মিনিট হাঁটলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও নজর নিতে হবে ডায়েটে।

হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট সৌরভ শেঠি তার ইনস্টাগ্রাম পোস্টে কয়েকটি খাবারের কথা উল্লেখ করেছেন, যা প্রেশারের রোগীদের জন্য উপকারী। এসব খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের রোগীরা সুস্থ জীবন কাটাতে পারবেন। কী কী সেই খাবার? চলুন জেনে নিই-

১. কলা:
কলায় আছে উচ্চ পরিমাণে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। ডা. শেঠির মতে, কলায় থাকা এই পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়ামকে বাইরে বের করে দেয়। এতে প্রেশার নিয়ন্ত্রণে থাকে। রোজকার পাতে রাখুন কলার স্মুদি বা স্ন্যাকস।

২. ডার্ক চকলেট
ডা. শেঠির মতে, ডার্ক চকলেট খাওয়ার মাধ্যমে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়। ডার্ক চকলেটে আছে ম্যাগনেশিয়াম ও ফ্ল্যাভনল, যা রক্তনালিকে শিথিল রাখতে সাহায্য করে। ৭০ শতাংশ কোকো সমৃদ্ধ ডার্ক চকোলেট হাইপারটেনশনের রোগীদের জন্য উপযোগী।

৩. বিটরুট
উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে খাদ্যতালিকায় রাখুন বিটরুট। এই সবজি খেলে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের হৃদরোগের ঝুঁকি কমবে। বিটে থাকে নাইট্রেট, যা দেহে নাইট্রিক অক্সাইডে রূপান্তর হয়। এটি রক্তনালিকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। বিটরুটের জুস বা সালাদ বানিয়ে খেতে পারেন।

৪. বেদানা
বেদানায় পলিফেনল নামের অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্যও উপযোগী বেদানা। নিয়মিত এই ফল খেলে একাধিক রোগের ঝুঁকি কমে।

৫. আদা
বাঙালির রান্নায় নিয়মিত ব্যবহার হয় আদা। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি রক্তচাপ কমায় এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। চা, স্মুদিতে আদা মিশিয়ে খেতে পারেন। এতে পেটের গণ্ডগোল থেকেও মুক্তি মিলবে।

তবে কেবল খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেই যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এমনটা নয়। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। চিন্তামুক্ত থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো যুক্তরাষ্ট্রের আদালত

Next Post

রোজ বিকেলে চিনাবাদাম খাওয়ার উপকারিতা

Related Posts

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বাস্থ্য

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

Next Post
রোজ বিকেলে চিনাবাদাম খাওয়ার উপকারিতা

রোজ বিকেলে চিনাবাদাম খাওয়ার উপকারিতা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ালটনে চাকরি, পাবেন ভাতা সুবিধাও

প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ালটনে চাকরি, পাবেন ভাতা সুবিধাও

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 May 2025

ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর উপায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার