Friday, February 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘আহতদের সুচিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক টিম আনার চেষ্টা চলছে’

August 29, 2024
in জাতীয়
‘আহতদের সুচিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক টিম আনার চেষ্টা চলছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আহত শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক টিম আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

নূরজাহান বেগম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখানে পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আঘাত পেয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে এবং আমি যতটুকু তাদের কাছ থেকে শুনেছি তাদের ভালোমতো চিকিৎসা চলছে। এখানে আহত একজন ছাত্র সমন্বয়ক ভর্তি আছেন, তারও চিকিৎসা চলছে। সরকার থেকে বলা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত এক হাজারের ওপর নিহত হয়েছেন এবং ৪০০ এর ওপর ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে তাদের তালিকা আমরা সেবা ফাউন্ডেশনকে পাঠিয়েছি। তারা বলেছে, যত দ্রুত সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে চিকিৎসক নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরেও তাদের চিকিৎসা হবে।

বিদেশ থেকে চিকিৎসক টিম আনা প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যেন, সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকদের টিম নিয়ে আসা যায়। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডিআইজি শেখ মো. রেজাউল হায়দারসহ হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Previous Post

বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা

Next Post

জাতিসংঘের গুম সনদে বাংলাদেশের স্বাক্ষর

Related Posts

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
জাতীয়

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি
জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

Next Post
জাতিসংঘের গুম সনদে বাংলাদেশের স্বাক্ষর

জাতিসংঘের গুম সনদে বাংলাদেশের স্বাক্ষর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার