Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন রোনালদোর দল

June 9, 2025
in খেলা
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন রোনালদোর দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ফাইনালের মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে। খেলা শেষ হয় ২-২ সমতায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি।

ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ম্যাচে। হয়েছেও তাই। তবে স্পেনকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। কিন্তু টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল।

২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। একটি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে পর্তুগালের জালে জড়িয়ে দেন মার্টন জুবিমেন্দি। ২৬ মিনিটেই গোলটি পরিশোধ করে দেন নুনো মেন্ডেজ। পেদ্রো নেতোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে জোরালে এক শট কাঁপিয়ে দেয় স্পেনের জাল। কয়েকজন ডিফেন্ডার চেষ্টা করেও থামাতে পারেনি মেন্ডেজকে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পেন এগিয়ে যায়। এবার গোল করেন মিকেল ওইয়ারজাবাল। ডান পাশ থেকে বলের জোগান দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে যান পেদ্রি। তিনি আলতো করে ঠেলে দিলে ওইয়ারজাবাল দারুণ এক শটে সেটিকে জড়িয়ে দেন পর্তুগালের জালে।

৬০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। পরের মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল তার ১৩৮তম আন্তর্জাতিক গোল। তার পর খেলা শুটআউটে গড়ালে পর্তুগাল নির্ধারিত ৫টি স্পট কিকেই জাল কাঁপিয়েছে। শুধু ফরোয়ার্ড আলভারো মোরাতার মিসে কপাল পুড়েছে স্পেনের। লো রোহাদের এগিয়ে থাকার স্বস্তিটা দ্বিতীয়ার্ধে কেড়ে নেন পর্তুগিজ অধিনায়ক।

বলা যায় ম্যাচের ভাগ্যটাই নির্ধারণ করে দেন সুযোগ সন্ধানী এক গোলে। ৬১ মিনিটে মেন্ডেসের দিক বদলে যাওয়া ক্রস থেকে ক্লোজ রেঞ্জে ভলিতে জাল কাঁপাতে ভুল করেননি তিনি। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে।

চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচটি গড়ালো টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করল পর্তুগাল। আর স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিয়ে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা হয়ে গেলেন শেষ মুহূর্তের নায়ক। রুবেন নেভেস ৫ম শটটি স্পেনের জালে জড়িয়ে দিতেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ ফু্টবলাররা।

টাইব্রেকারে প্রথম শট নেন পর্তুগালের গনকালো রামোস, গোল ১-০। স্পেনের প্রথম শট নেন মাইকেল মেরিনো, গোল ১-১। পর্তুগালের দ্বিতীয় শট নেন ভিতিনহা, গোল ২-১। স্পেনের দ্বিতীয় শট অ্যালেক্স বায়েনার, গোল ২-২। পর্তুগালের তৃতীয় শট ব্রুনো ফার্নান্দেজের, গোল, ৩-২। স্পেনের তৃতীয় শট নেন ইসকো, গোল, ৩-৩। পর্তুগালের চতুর্থ শট নেন নুনো মেন্ডেজ, গোল এবং ৪-৩। স্পেনের চতুর্থ শট নেন আলভারো মোরাতা। এটা ঠেকিয়ে দিলেন গোলরক্ষক দিয়েগো কস্তা, ৪-৩। পর্তুগালের পঞ্চম শট নেন রুবেন নেভেস। গোল, ৫-৩।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা তরীর অস্বাভাবিক মৃত্যু

Next Post

মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন

Related Posts

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন
খেলা

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
খেলা

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো
খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

Next Post
মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন

মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 June 2025

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন রোনালদোর দল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার