Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর

June 11, 2025
in জাতীয়
দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে একটি অভিযোগ সামনে এসেছে। ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ আনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে অভিযোগের সত্যতা প্রমাণে একটি দলিলের ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে ফ্ল্যাটের মালিক হিসেবে মেহরিন সারা মনসুরের পাশাপাশি গভর্নর আহসান এইচ মনসুরের নামও আছে।

দুবাইয়ে গভর্নরের মেয়ের এ বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়টি ফেসবুকে ভাইরাল ইতোমধ্যে; চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অভিযোগের সঙ্গে ফ্ল্যাটের যে দলিলের ছবি পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়, সেটি সঠিকতা নিয়ে কোনও প্রশ্ন না তুললেও এর সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। মেয়ে মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার ওই সম্পত্তি তিনি কিনে দেননি বলেও দাবি গভর্নরের।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সাথে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নামটা শুধুমাত্র সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।

আহসান এইচ মনসুর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার বয়স প্রায় ৪০ বছর। সে নিজেই এমন একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত সোমবার (৯ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট  শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।
ওই পোস্টে বলা হয়, জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন! তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ দশমিক ৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি টাকা) খোঁজ পাওয়া গেছে।

আহসান এইচ মনসুর অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয় পোস্টটিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কানাডায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

Next Post

আজ ও কাল সীমিত পরিসরে ব্যাংক খােলা থাকবে

Related Posts

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু
জাতীয়

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

Next Post
আজ ও কাল সীমিত পরিসরে ব্যাংক খােলা থাকবে

আজ ও কাল সীমিত পরিসরে ব্যাংক খােলা থাকবে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 June 2025

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার