Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২৫০ এর আগেই অলআউট বাংলাদেশ

June 26, 2025
in খেলা
২৫০ এর আগেই অলআউট বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:
দুই উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শেষ দুই উইকেটে বাংলাদেশ লড়াই করেছে বেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেনি। ২৫০ রানও তোলা হয়নি। অলআউট হয়েছে ২৪৭ রান করেই।

দিনের শুরুতে বাংলাদেশের আশা ছিল নিদেনপক্ষে ২৭০-২৮০ রানের। ওপেনার সাদমান ইসলাম আগের দিন শেষে এমনটাই বলে গিয়েছিলেন। এই রান তুলতে পারলে কলম্বোর এই উইকেটে বেশ লড়াকু পুঁজিই হতে পারত। তবে তা করতে হলে আগে ২৫০ তো তুলতে হতো, সেটা হয়নি দলের। তার তিন রান আগেই অলআউট হলো সফরকারীরা।

আগের দিনের বৃষ্টিতে খেলা হয়েছে ১৯ ওভার কম। সে ক্ষতি কিছুটা পুশিয়ে নিতে আজ খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ আশাই দেখিয়েছিলেন তাইজুল। তৃতীয় বলে মেরেছিলেন দৃষ্টিনন্দন এক চার। এরপর থেকে রান উঠেছে আর মোটে ৪টি।

এরপরই এবাদত বিদায় নিলেন। আসিথা ফার্নান্দোর ডেলিভারিটা নিচু হয়ে লাগে তার প্যাডে। তাতে রীতিমতো উদযাপনই শুরু করে দেন লঙ্কান বোলার। শেষে আপিল করতে আঙুল তুলে দেন আম্পায়ার।

তিনটি রিভিউ ছিল বাংলাদেশের। যা কাজে লাগাতে চেয়েছিলেন এবাদত হোসেন। রিভিউতে দেখা যায় বল পড়েছে অফ স্টাম্পের বাইরে, ইমপ্যাক্ট হয়েছে স্টাম্পের লাইনে, এরপর তা গেছে স্টাম্পে। তিনটি লাল সিগন্যাল মানে আউট, রিভিউটাও হারায় বাংলাদেশ।

২২৯ রানে বাংলাদেশ খুইয়ে বসে তাদের নবম উইকেট। এরপর রান তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন তাইজুল। দারুণ তিনটি চার মেরে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন তিনি।

নতুন বল নেওয়ার সময় চলে আসছিল একটু একটু করে। ৮০তম ওভারে তাই একটু তাড়াহুড়ো করেই ২৫০ ছুঁতে চেয়েছিলেন তাইজুল। সোনাল দিনুশার ডেলিভারিটাকে তুলে মারতে চেয়েছিলেন লং অনের ওপর দিয়ে। তবে তা হয়নি। অনেকটা সামনে দৌড়ে এসে ক্যাচটা নেন সোনাল দিনুশা। তাইজুল তাই আউট হন ৩৩ রানে। বাংলাদেশ ২৪৭ রানে শেষ করে তাদের ইনিংস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মিলাদ ও দোয়া মাহফিলে ধূমপান-নাচানাচি, ভিডিও ভাইরাল

Next Post

মালয়েশিয়ায় কর্মরত ১৯০ বাংলাদেশি কর্মীর গুরুতর অভিযোগ

Related Posts

আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা
খেলা

আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা
খেলা

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়
খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়

Next Post
মালয়েশিয়ায় কর্মরত ১৯০ বাংলাদেশি কর্মীর গুরুতর অভিযোগ

মালয়েশিয়ায় কর্মরত ১৯০ বাংলাদেশি কর্মীর গুরুতর অভিযোগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 June 2025

২৫০ এর আগেই অলআউট বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার