Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সকালে আমলকী, বিটরুট, গাজরের রস খাওয়ার উপকারিতা

June 28, 2025
in লাইফস্টাইল
সকালে আমলকী, বিটরুট, গাজরের রস খাওয়ার উপকারিতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক:
সকালের নাস্তার আগে এক গ্লাস আমলকী, বিটরুট ও গাজরের রস পান করা আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে। এই তিনটি উপাদানের মিশ্রণ শুধু স্বাদেই ভালো নয়, বরং এটি পুষ্টির একটি পাওয়ার হাউস। চলুন জেনে নেওয়া যাক, কেন এই জুসটি আপনার প্রতিদিনের অংশ হওয়া উচিত-

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আমলকী ভিটামিন সি-এর অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। একটি আমলকীতে কমলার চেয়ে ২০ গুণ বেশি ভিটামিন-সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস এবং গাজরের বিটা-ক্যারোটিন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। নিয়মিত এই জুস পান করলে সর্দি-কাশি ও ভাইরাল ফিভার থেকে দূরে থাকা যায়।

২. ত্বক উজ্জ্বল ও সুন্দর করে

গাজরে থাকা বিটা-ক্যারোটিন ত্বকের কোষের নবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা আপনাকে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। বিটরুটে থাকা আয়রন রক্ত পরিষ্কার করে, ফলে ত্বকের ডার্ক স্পট, একজিমা কমে। আমলকী কলাজেন প্রোডাকশন বাড়ায়, যা ত্বককে টানটান রাখে এবং বলিরেখা প্রতিরোধ করে।

৩. হজমশক্তি উন্নত করে

এই তিনটি উপাদানই ফাইবারে ভরপুর, যা হজমে সাহায্য করে। আমলকী অ্যাসিডিটি ও বদহজম দূর করে, বিটরুট লিভার এনজাইম সক্রিয় করে, আর গাজর অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। সকালে খালি পেটে এই জুস পান করলে ব্লোটিং, গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি মিলবে।

৪. লিভার ডিটক্সিফাই করে

বিটরুটে থাকা বিটেইন লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। আমলকী লিভারের ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে, আর গাজর পিত্তরসের কাজ ঠিক রাখে। অ্যালকোহল বা ভাজাপোড়া খাওয়ার অভ্যাস থাকলে এই শরবত যকৃত সুস্থ করতে বিশেষ উপকারী।

৫. হার্টের স্বাস্থ্য ভালো রাখে

বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে, যা রক্তচাপ কমায়। আমলকী খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে। গাজরের পটাশিয়াম হার্ট রেট নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. ওজন কমাতে সাহায্য করে

এই জুসে ক্যালোরি খুব কম থাকলেও পুষ্টিতে ভরপুর, যা ওজন কমানোর ডায়েটে পারফেক্ট। আমলকীর বিপাক বৃদ্ধিকারক গুণ চর্বি পোড়াতে সহায়তা করে, বিটরুট ক্ষুধার প্রবণতা কমায়, আর গাজর পেট ভরার অনুভূতি দেয়।

৭. চুলের গোড়া শক্ত করে

আমলকীর ভিটামিন-সি চুলের ফলিকল শক্ত করে, চুল পড়া কমায়। গাজরের ভিটামিন-এ মাথার ত্বকের রক্ত চলাচল বাড়ায়, আর বিটরুটের আয়রন ও ফোলেট চুলের প্রাকৃতিক রং বজায় রাখে।

৮. এনার্জি লেভেল বাড়ায়

বিটরুটের নাইট্রেট শরীরে অক্সিজেন চলাচল বাড়ায়, যা ক্লান্তি দূর করে। আমলকী স্ট্রেস হরমোন বা কর্টিসল কমায়, গাজর গ্লুকোজ লেভেল স্থির রাখে। সকালে এই জুস পান করলে পুরো দিন থাকবেন অ্যাকটিভ।

কীভাবে বানাবেন এই জুস-

উপকরণ

আমলকী: ১টি

ছোট বিটরুট: ১টি

মাঝারি গাজর: ১টি

ব্লেন্ড করার জন্য সামান্য পানি

আদা ও লেবু: স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি

সবজিগুলো ভালো করে ধুয়ে ছোট টুকরো করে নিন। ব্লেন্ডারে সবকিছু দিয়ে সামান্য পানি যোগ করে পেস্ট বানান। ছাকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। সকালে খালি পেটে পান করুন।

তবে বেশি আমলকী অ্যাসিডিটি বাড়াতে পারে, তাই পরিমাণের দিকে খেয়াল রাখুন। ডায়াবেটিস রোগীরা বিটরুটের পরিমাণ কম রাখুন, কারণ এতে প্রাকৃতিক শর্করা থাকে। প্রথম দিকে অল্প করে খান, দেখুন শরীরের রিয়্যাকশন কেমন।

সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

খামেনির মৃত্যু নিয়ে যা বললেন ট্রাম্প

Next Post

সমাবেশে আসার পথে দুর্ঘটনা, জামায়াত আমিরের স্ট্যাটাস

Related Posts

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস
লাইফস্টাইল

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?
লাইফস্টাইল

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি
লাইফস্টাইল

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

Next Post
সমাবেশে আসার পথে দুর্ঘটনা, জামায়াত আমিরের স্ট্যাটাস

সমাবেশে আসার পথে দুর্ঘটনা, জামায়াত আমিরের স্ট্যাটাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

sorasto

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 June 2025

সকালে আমলকী, বিটরুট, গাজরের রস খাওয়ার উপকারিতা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার