Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

July 7, 2025
in আন্তর্জাতিক
টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। এখনো নিখোঁজ রয়েছেন ৪১ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই দুর্যোগকে টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন। তাদের মধ্যে ২৮ জনই শিশু। এক খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থান করছিল এসব শিশু। এখনো ওই ক্যাম্পের ১০ কিশোরী এবং তাদের একজন কাউন্সেলর নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বহু মানুষ পানির তোড়ে ভেসে যান। তীরবর্তী এলাকায় কাদা ও ধ্বংসাবশেষ জমে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা অনেক স্থানে বিষধর সাপ ও অন্যান্য বিপজ্জনক প্রাণীর মুখোমুখিও হচ্ছেন।

কের কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে, উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হবে। তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে ‘মারাত্মক’ আখ্যা দিয়ে কের কাউন্টিকে জাতীয় দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন। এর ফলে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ইতোমধ্যে জরুরি সহায়তা নিয়ে কাজ শুরু করেছে।

ট্রাম্প জানান, তিনি পরিস্থিতি সরেজমিনে দেখতে শুক্রবার টেক্সাস সফরে যেতে পারেন। বলেন, “যা ঘটেছে তা ভাষায় প্রকাশের মতো নয়। টেক্সাসবাসী এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমরা তাদের পাশে আছি।”

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা

Related Posts

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪

এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক

এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

Next Post
মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা

মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 July 2025

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার