Sunday, April 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

July 12, 2025
in আইন ও অপরাধ
এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবীতে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।

৫ কোটি টাকা চাঁদা দাবি করার পর না পেয়েই একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। যারা হামলা ও গুলি করেছে তাদের কাউকে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। শনাক্তে কাজ চলছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল ৩০-৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিতে আহত শরিফুল ইসলাম হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি দ্রুতই শনাক্তের পর গ্রেপ্তার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।
জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর গতকাল প্রতিষ্ঠানটিতে আবারও হামলা হলো।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করে একদল ব্যক্তি। পরিবার বলছে, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এভাবে হত্যা করা হয় সোহাগকে।

Previous Post

এক মাসে যত টাকা পেল এনসিপি

Next Post

সেন্ট মার্টিনে যেতে গুনতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

Related Posts

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার
আইন ও অপরাধ

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
আইন ও অপরাধ

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

দেশে জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
আইন ও অপরাধ

দেশে জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি

Next Post
সেন্ট মার্টিনে যেতে গুনতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

সেন্ট মার্টিনে যেতে গুনতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বজ্রপাতে ১২ জনের মৃত্যু

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

এশিয়ান বিচ কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

এশিয়ান বিচ কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

সালমানকে ফিরিয়ে দেওয়ার জন্য আজও আফসোস করেন আমিশা প্যাটেল

সালমানকে ফিরিয়ে দেওয়ার জন্য আজও আফসোস করেন আমিশা প্যাটেল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার