Monday, June 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিদেশ ভ্রমণে ভিসা পেতে হোঁচট খাচ্ছে বাংলাদেশিরা

July 13, 2025
in জাতীয়
বিদেশ ভ্রমণে ভিসা পেতে হোঁচট খাচ্ছে বাংলাদেশিরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তির মুখে পড়েছেন বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতের ভ্রমণ ভিসা বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ, অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে ফুল স্কলারশিপ পাওয়া রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম) গত ১১ জুন ভারতীয় শিক্ষাভিসার জন্য আবেদন করেন। কিন্তু এখনও ভিসা না পাওয়ায় ২৮ জুন শুরু হওয়া ক্লাসে যোগ দিতে পারেননি তিনি। স্কলারশিপ হারানোর শঙ্কায় দিন কাটছে তার।

শুধু ভারত নয়, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান, মালয়েশিয়া, এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও বাংলাদেশিদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। নিয়মিত ভ্রমণকারী ও ইউটিউবার নাদির নিবরাস জানান, বৈধ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিসা থাকা সত্ত্বেও সম্প্রতি তিনটি দেশের ই-ভিসার আবেদন তার প্রত্যাখ্যাত হয়েছে।

ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানের ভাষ্য, এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তুলনামূলক সহজে ভিসা মিলত, এখন তারাও বাংলাদেশিদের আবেদন বাতিল করছে। ‘দ্য মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদউদ্দিন আলম বলেন, ‘বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন ও রাজনৈতিক অস্থিরতা এর অন্যতম কারণ।’

ভারতীয় হাইকমিশনের মতে, আপাতত কেবল অতি জরুরি ও মেডিকেল ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছে। হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ‘আমরা অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল ভিসা দেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে অন্যান্য ক্যাটাগরিও চালু করা হবে।’

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রেও একই পরিস্থিতি। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভিসা না পেয়ে হতাশ হয়ে দেশে ফিরে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম জানান, ‘ভিসা প্রত্যাখ্যানের নির্দিষ্ট পরিসংখ্যান নেই, তবে সব দেশই এখন আবেদন যাচাইয়ে কঠোরতা বৃদ্ধি করেছে।’

ভিএফএস গ্লোবালসহ সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও ভুয়া সনদপত্র দাখিলের প্রবণতা ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিশ্ববাজারে আবারও দাম বাড়ল জ্বালানি তেলের

Next Post

মুক্তির অপেক্ষায় নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’

Related Posts

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জাতীয়

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

Next Post
মুক্তির অপেক্ষায় নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’

মুক্তির অপেক্ষায় নওশাবার 'যত কাণ্ড কলকাতাতেই'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  

দেশের তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 July 2025

বিদেশ ভ্রমণে ভিসা পেতে হোঁচট খাচ্ছে বাংলাদেশিরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার