Sunday, June 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান

July 14, 2025
in আন্তর্জাতিক
এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
এবার লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি বিমান। রোববার (১৩ জুলাই) বিকাল ৪টার একটু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে।

এ ছাড়া পুলিশ এ ঘটনায় একটি ‘মেজর ইনসিডেন্ট পাবলিক পোর্টাল’ চালু করেছে, যেখানে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান।

সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিমান দেখছিলেন স্থানীয় বাসিন্দা জন জনসন (৪০)। তিনি বলেন, আমার সন্তান প্লেনের প্রতি খুব আগ্রহী, তাই বিমান দেখাতে নিয়ে এসেছিলাম। আমরা পাইলটদের দিকে হাত নেড়েছিলাম, আমাদের দেখে পাইলট হাসলেন। এরপর বিমানটি ঘুরে রানওয়ের দিকে এগিয়ে উড়াল নেয়। কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার পর চারটি ফ্লাইট বাতিল করে।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি সাউথেন্ড বিমানবন্দরে আজকের মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত।

তবে এখন পর্যন্ত হতাহত বা বিমানটির মডেল সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্ত। আহমেদাবাদের সিভিল হাসপাতালের হোস্টেলের ছাদে ভেঙে পড়েছিল ওই বিমান। সেই সময় অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ বিকেল ৫টা থেকে মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে

Next Post

পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা

Related Posts

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক

হরমুজ বন্ধ করে দিলো ইরান

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪

Next Post
পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা

পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস

বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও

বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও

একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 July 2025

এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার