Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা, থাকবে ভ্যাপসা গরম

July 19, 2025
in অন্যান্য
ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা, থাকবে ভ্যাপসা গরম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে মেঘলা আকাশ ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি আরও বাড়বে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ফলে ঢাকায় সারাদিনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি। সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আপাতত কোনো ঝুঁকি নেই।

এছাড়া, গতকাল রাতে দেওয়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

Previous Post

পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

Next Post

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

Related Posts

জুনে আসছে হাঁড়িভাঙা আম
অন্যান্য

জুনে আসছে হাঁড়িভাঙা আম

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
অন্যান্য

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকায় ময়লার বিল নিয়ে সিটি করপোরেশনের নতুন সিদ্ধান্ত 
অন্যান্য

ঢাকায় ময়লার বিল নিয়ে সিটি করপোরেশনের নতুন সিদ্ধান্ত 

Next Post
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

চেন্নাইয়ে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি

রোববার ফিরছে কারিনার মরদেহ

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার