Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

July 22, 2025
in জাতীয়
নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন। দুর্ঘটনায় আহত ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী ভেন্টিলেশনে আছেন বলে জানান ডা. সায়েদুর রহমান। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ভোর পাঁচটার দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, রাত সোয়া ৩টার দিকে তিনি জানান, আরও চার শিক্ষার্থী মারা গেছেন। তারা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)। এরিকসন শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের শরীরের ৮৫ শতাংশ, নাজিয়ার শরীরের ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ছাড়া, রাত একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এরও আগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সামিনের মৃত্যু হয়। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে এবং আইসিইউতে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২০। এ ছাড়া, পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত দেড়টায় এ তথ্য জানায় আইএসপিআর।

এর আগে, রাত ৮টার দিকে আইএসপিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০। আহত ১৭১ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতের সংখ্যাও জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে যে নম্বরে যোগাযোগ করা যাবে

Next Post

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 July 2025

নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার