Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নদীগর্ভে ফসলি জমি, আতঙ্কে শত শত পরিবার

July 25, 2025
in সারাদেশ
নদীগর্ভে ফসলি জমি, আতঙ্কে শত শত পরিবার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
পদ্মার পানি বাড়ায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন হয়েছে প্রায় একশত বিঘা ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, স্কুল, মসজিদসহ বিভিন্ন স্থাপনা।

শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, জেলা সদরের মহাদেবপুর, চর সিলিমপুর, মেছোঘাটা, রামচন্দ্রপুর এবং গোয়ালন্দের অন্তর মোড়, মুন্সিবাজার, কাউলজানি ও বেপারীপাড়া এলাকায় পদ্মায় ব্যাপক ভাঙন চলছে।

জানা যায়, এক সপ্তাহের ভাঙনে শুধু মুন্সিবাজার ও কাউয়ালজানি এলাকাতেই প্রায় ৩০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী সদরের মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। নদী তীরের শত শত পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে।

পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পদ্মা তীরবর্তী এক কিলোমিটার সমতল ভূমি ও আধা কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে থাকার কথা বললেও স্থানীয়দের দাবি, বাস্তবে অন্তত ছয় কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন চলছে।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, আমি সরজমিনে ভাঙন কবলিত মুন্সিবাজার ও কাউয়ালজানি এলাকা পরিদর্শন করেছি। গত কয়েক দিনের ভাঙনে এই দুই এলাকাতেই অন্তত ৬০ থেকে ৭০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি ওয়াকিবহাল রয়েছেন।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আল মিন বলেন, রাজবাড়ী সদরের ভাঙন এলাকায় জরুরি ভাবে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। আর গোয়ালন্দের বিষয়ে ফরিদপুর এসি অফিসে জানানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ করা যাবে।

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় পদ্মা নদীর ডান তীর প্রায় ৫৭ কিলোমিটার দৈর্ঘ্য। বর্ষাকালে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়। আমরা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ভাঙন কবলিত ৮টি পয়েন্ট চিহ্নিত করেছি। আমাদের চিহ্নিত করা এক কিলোমিটার সমতল ভূমি ও আধা কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

ভাঙনের বিষয়ে গোয়ালন্দের ইউএনও আমাদের নির্বাহী প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করেছেন। আমারাও ওই পত্রের রেফারেন্স ধরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রকল্পের জন্য পত্র দিয়েছি। প্রকল্পের অনুমোদন পেলেই আমরা এসব জায়গায় কাজ শুরু করব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

Next Post

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Related Posts

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে
সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা
সারাদেশ

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

Next Post
মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 July 2025

নদীগর্ভে ফসলি জমি, আতঙ্কে শত শত পরিবার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার