Monday, November 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে 

August 4, 2025
in সারাদেশ
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে সুনামগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা।

জানা যায়, রোববার সকালে শান্তিগঞ্জের সুবিপ্রবি অস্থায়ী ক্যাম্পাসের সামনে বাসভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একজন শিক্ষার্থী আহত হন।

শ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালিয়ে হেল্পারকে মারধর করে এবং পরে ক্যাম্পাসে আটকে রাখে।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিক ও মালিকরা। এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে বিকেল পাঁচটার দিকে সড়কের অবরোধ তুলে নেওয়া হলেও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

কর্মবিরতির বিষয়ে শ্রমিকদের তিন দফা দাবি তুলে ধরেন জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক। দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ মাস ধরে কারাগারে থাকা এক শ্রমিকের মুক্তি। এ ছাড়া সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা।

এদিকে সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ভাড়ার বিষয় নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজনের সঙ্গে হেল্পারের কথা কাটাকাটি হয়। হেল্পার এক পর্যায়ে একজনকে ধাক্কা দেন। এতে একজন শিক্ষার্থী আহত হন। তেবে তারা বাসের হেল্পারকে মারধর করেনি।

শিক্ষার্থীদের দাবি, হেল্পার মাদকাসক্ত অবস্থায় ছিলেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবারও এক হেল্পারকে মারধর ও বাস ভাঙচুর করেছে। আমরা দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার অভিযোগ করছি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে আজ বসা হবে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

এর আগে, গত ২৭ জানুয়ারি বাসভাড়া নিয়ে সুবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বাসচালকের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেদিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন এবং অভিযুক্ত হেল্পার ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা’

Next Post

স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে, তারা কেউই শিবিরের না: সাদিক কায়েম

Related Posts

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

Next Post
স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে, তারা কেউই শিবিরের না: সাদিক কায়েম

স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে, তারা কেউই শিবিরের না: সাদিক কায়েম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকার ফার্মগেটে বাসে আগুন

ঢাকার ফার্মগেটে বাসে আগুন

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 August 2025

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে 

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার