Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গাজায় চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ১২ হাজার শিশু: ডব্লিউএইচও

August 8, 2025
in আন্তর্জাতিক
গাজায় চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ১২ হাজার শিশু: ডব্লিউএইচও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
গাজায় পাঁচ বছরের নিচে প্রায় ১২ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, অনাহারের কারণেও গাজায় মৃত্যুর হার বাড়ছে।

জেনিভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে গেব্রিয়াসুস বলেন, “জুলাই মাসে গাজায় চরম অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে চিহ্নিত করা হয়েছে। এক মাসে এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ।”

চলতি বছরের শুরু থেকে ২৯ জুলাই পর্যন্ত গাজায় পুষ্টিহীনতার কারণে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৫ জন শিশু। এই শিশুদের মধ্যে ২৯ জনের বয়স পাঁচ বছরের নিচে ছিল।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, জুন থেকে জুলাইয়ের মধ্যে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে; ৬,৩৪৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১,৮৭৭ জনে। এর মধ্যে প্রায় আড়াই হাজার শিশু ‘চরম পুষ্টিহীনতার’ শিকার।

ডব্লিউএইচও মহাপরিচালক গাজার জন্য অবিলম্বে এবং ধারাবাহিকভাবে ব্যাপক মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সব সম্ভাব্য পথ ব্যবহার করে খাদ্য ও পুষ্টিসামগ্রী সরবরাহ বাড়াতে হবে।”

ফিলিস্তিনি ভূখণ্ডে ডব্লিউএইচও’র প্রতিনিধিত্বকারী কর্মকর্তা রিক পিপারকরন বলেন, “শিশু খাদ্য এবং পুষ্টিকর খাদ্যের মজুত খুবই সীমিত। পুষ্টিহীনতা ঠেকাতে বর্তমান ত্রাণ সহায়তা যথেষ্ট নয়। বাজারে প্রচুর সরবরাহ প্রয়োজন, খাদ্যে বৈচিত্র্য আনতে হবে।”

গাজায় চরম ক্ষুধা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক খাদ্য সংকট পর্যবেক্ষক সংস্থাগুলো। সেখানে অনাহারে শিশুদের মৃত্যু ঘটছে এবং যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটিতে মানবিক সহায়তা পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে।

সূত্র: বিডি নিউজ

Previous Post

অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি আজ

Next Post

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ 

Related Posts

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন
আন্তর্জাতিক

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০
আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু
আন্তর্জাতিক

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

Next Post
ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ 

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

চেন্নাইয়ে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি

রোববার ফিরছে কারিনার মরদেহ

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার